রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময়

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   293 বার পঠিত

বাঞ্ছারামপুরে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহাদুরপুরে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ অক্টোবর শুক্রবার বাহাদুরপুর ঈদগাহ ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।

বাহাদুরপুর গ্রামের মোরসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দীক পাভেল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আমিন পাভেলের সঞ্চালনায় বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুছা হায়দার, দরিকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাক্কি মিয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আনিসুল হক বাবু, আইনজীবী কাজী শফিকুল ইসলাম সায়েম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসান, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদসহ দড়িকান্দি ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, আজকের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ভয়ঙ্কর অভিশাপ থেকে দূরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজে অন্যায়-অবিচার ও অন্যায্য অর্থ উপার্জনের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা ভেঙে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়াই আমাদের লক্ষ্য। বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামকে আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত দেখতে চাই। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Facebook Comments Box

Posted ৩:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া