সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   139 বার পঠিত

বাঞ্ছারামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

বাঞ্ছারামপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে প্রথমে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, বাংলাদেশের যুবকদের কথা চিন্তা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের উন্নয়ন করতে হলে যুবসমাজকে উন্নত করতে হবে।

তিনি বলেন, বাঞ্ছারামপুর বিএনপির আদর্শের রাজনীতির ঘাঁটি ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এখন বাঞ্ছারামপুরে একটাই আওয়াজ- ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ।

বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামির সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম ও আব্দুল করিম চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ ছাত্রবিষয়ক সম্পাদক আবুল কালাম, শ্রমিক দল নেতা সজিবুর রহমান সজীব, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া