শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ৬ হাজার কম্বল বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   168 বার পঠিত

বাঞ্ছারামপুরে ৬ হাজার কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার তিন উপজেলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই মানবিক কার্যক্রমে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পরিচালক ইয়াশা সোবহানের অর্থায়নে, সার্বিক ব্যবস্থাপনায় ছিল বসুন্ধরা ফাউন্ডেশন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে পুরো কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার হোমনা উপজেলার মোট ৮৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দুর্গারামপুর, পাড়াতলী ও পাহাড়িয়াকান্দি এই তিনটি কেন্দ্রের মাধ্যমে ২০টি গ্রামের হতদরিদ্র, অসহায় ও ভাসমান ভিক্ষুকদের হাতে হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ কার্যক্রমে মোট ৬ হাজার কম্বল বিতরণ করা হয়।

শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজারে মোছলেম (৬০) বলেন, আমার দুইডা পাও (পা) নাই। হাটতে পারি না। জারের (শীত) মদ্ধে (মাঝে) বইয়া বইয়া ভিক্ষা করি। কম্বলডা পাওনে আর জার করত না। যেরা কম্বলডা দিছে হেরার লাইগা দোয়া করি।

Facebook Comments Box

Posted ৩:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া