রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আলাউদ্দিন হায়দার (৫০) নামে এক পল্লীবিদ্যুৎ লাইন টেকনেশিয়ানের মৃত্যু হয়েছে। আজ ৬ আগস্ট বুধবার দুপুর ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রামধননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ির বাসিন্দা। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে তিন মাস ধরে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আখাউড়া উপজেলার রামধননগর এলাকায় গ্রাহক রজব আলীর বাসায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় ফিডার চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় হৃদয় আহমেদ নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সিলেটের গুয়াইঘাট এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে।

আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জহির আব্বাস খান বলেন, অভিযোগের ভিত্তিতে গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহত মো. আলাউদ্দিন হায়দার আখাউড়া জোনালে টেকনেশিয়ান পদে কর্মরত ছিলেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বেলা ৩টার পর পল্লী বিদ্যুতের দু’জন সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে আসার পূর্বেই মারা যান এবং আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ২:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া