সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   172 বার পঠিত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারি রবিবার বিকেলে আখাউড়া সড়ক বাজার ঢাকা হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা–আখাউড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূইয়া।

আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু’র সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আকতার খানসহ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর। তিনি শুধু বিএনপির নয়, সমগ্র দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তিশালী প্রতীক। দেশের রাজনীতির টার্নিং পয়েন্টগুলোতে তাঁর দৃঢ়, সাহসী ও সংগ্রামী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই বেগম জিয়া নেতৃত্ব দিয়েছেন জনগণের অধিকার রক্ষার আন্দোলনে। তাঁর দৃঢ়তা, সহনশীলতা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তাঁর পরিবার, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া