সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আখাউড়ায় দোয়া মাহফিল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   178 বার পঠিত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আখাউড়ায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক বাংলাদেশি—এমন মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। তিনি বলেন, দেশকে ভালোবাসতেন বলেই বেগম খালেদা জিয়াকে কখনো দেশ ত্যাগ করতে হয়নি। তিনি কখনো বলেননি যে দেশ ছেড়ে যাবেন। তিনি দেশেই ছিলেন। আর যারা দেশ নিয়ে খেলামেলা করেছে, তারা আজ দেশে নেই-এটাই আল্লাহর মেহেরবানী।

আজ ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি-নুরপুর বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুশফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা সবাই দেখেছে। তাঁর জানাযায় মানুষের ঢল নেমেছিল। বাংলাদেশে ঘরে ঘরে খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে।

তিনি আরো বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ ও নীতি ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “সবার আগে বাংলাদেশ” শ্লোগান দিয়েছেন। এই স্লোগানের অর্থ হলো—এ দেশে সবাই বাংলাদেশি। এখানে কোনো বৈষম্য নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সবাই এক। এখানে কোনো বিভেদ নেই। তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।

দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করা স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী, ঢাকা ওয়াসা সিবিএ’র সদস্য কামাল উদ্দিন এবং ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবীর জীবন।

দোয়া পরিচালনা করেন মুফতি ইমন রেজা হানাফী।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া