সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 135 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক। আজ ৫ ডিসেম্বর শুক্রবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলার উজানচরের রাধানগর মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
বাঞ্ছারামপুর উপজেলা পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন মাদরাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা বলেন, দল-মত-নির্বিশেষে আজ দেশের সব মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা করছেন। যার যার ধর্ম অনুসারে দেশের মানুষ দোয়া মাহফিল করছেন। আমাদেরও দোয়া করা ছাড়া বিকল্প কিছু নেই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লা আল মহসিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ভিপি সাজ্জাদ, ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, বিএনপি নেতা রুস্তম আলী, উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah