সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   192 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন

বাঞ্ছারামপুরে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী( FWA) অধিকার আদায় ঐক্য পরিষদ কর্তৃক নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে আজ ২ ডিসেম্বর মঙ্গলবার কর্মবিরতি পালিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী ( FWA) গণ পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচির মধ্যে রয়েছে, মাসিক রিপোর্ট বন্ধ, আগামী ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ঘোষিত সেবা সপ্তাহ বর্জন এবং পূর্ণ দিবস কর্ম বিরতি পালন। কর্ম বিরতির সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী গণ( FWA) স্ব স্ব উপজেলা অফিসে অবস্হান করেন।

অবস্থান কর্মসূচি পালনের সময় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির আহ্বায়ক মো. সাকীরুন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মো. ইমরান, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি নাজমা আক্তার, কেন্দ্রীয় পরিবার কল্যাণ সহকারী সমিতির যুগ্ম প্রচার সম্পাদক রেখা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সদস্য মো. হাসান, নেয়ামত সরকার, মোহাম্মদ সোহাগ সরকার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ- সভাপতি গোলাম মোস্তফা, কোষাদক্ষ মো. শাহাবুদ্দিন জালালী, মো. সাইফুল ইসলাম,আলী আকবর প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া