শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জোনায়েদ সাকির

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   193 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জোনায়েদ সাকির

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে শরিক দলের প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার বিকাল তিনটার দিকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শামীম শিবলী।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় সংসদীয় আসন ছয়টি। এর মধ্যে চারটিতে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করেছে। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি নিয়ে শরিক দলের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে। এই আসনটি গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছে বিএনপি।

২৭ ডিসেম্বর বিকাল পর্যন্ত এই আসনে মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরা জানান, শনিবার বিকাল পর্যন্ত ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া শনিবার বিকালে জোনায়েদ সাকির পক্ষে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া