সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 141 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা নির্বাচনে দাঁড়িয়েছি শিশুদের ভবিষ্যতের জন্য। আমরা চাই, তারা যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। ২৪ জানুয়ারি শনিবার বাঞ্ছারামপুরের নিজকান্দি গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সাকি আরো বলেন, “কৃষকদের মুখে হাসি দেখতে চাই। কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও অন্যান্য সহায়তা পাবে।”
তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের ইউনিভার্সাল হেলথ সার্ভিস বা স্বাস্থ্যসেবা কার্ড তৈরি করতে হবে। কার্ডের মাধ্যমে অসুস্থ হলে কেউ চিকিৎসা নিতে পারবে। রাষ্ট্রকে স্বাস্থ্যসেবার দায়িত্ব নিতে হবে, জনগণ অংশগ্রহণ করবে।”
শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে সাকি বলেন, “বাঞ্ছারামপুরের প্রতিটি গ্রামে খেলাধুলার জন্য মাঠ গড়ে তুলতে চেষ্টা করব।”
Posted ১২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah