সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ২১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 171 বার পঠিত
সংগৃহীত ছবি
বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হসপিটাল এ ভর্তি ছিলেন নন্দিত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন । গত ৫ জুলাই রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন এই গুণী শিল্পী । দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন তিনি । সপ্তাহে ৩ বার ডায়ালিসিস নিতে হয় তাঁর। সেইসাথে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিস সহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।
কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা রানা মোকাররম হোসেন এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ আব্দুল হান্নান সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন এই গুণী শিল্পী ।
একাধিক মেডিক্যাল বোর্ড এর মাধ্যমে তাঁর চিকিৎসা প্রদান করা হয় । অদ্য ২১ জুলাই রাতে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।
ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী জানান- ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আজ শিল্পী ফরিদা পারভীন । কিন্তু কিডনি বিকল রোগীদের যেকোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তিনি আরো জানান গুণী এই শিল্পী দীর্ঘদিন ধরেই ইউনিভার্সাল মেডিকেল এ চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত ডায়ালিসিস করছেন।
Posted ৬:২১ অপরাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah