রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০৭২২ ফুট উঁচু থেকে লাফ ব্রিটিশ অভিনেত্রীর

আরিফুর রহমান আরিফ   |   বুধবার, ২৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

২০৭২২ ফুট উঁচু থেকে লাফ ব্রিটিশ অভিনেত্রীর

ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউয়ের ঝুঁকিপূর্ণ দৃশ্যের প্রতিই আগ্রহ বেশি । কারণ ক্যারিয়ারজুড়ে তিনি বৈচিত্র্য ধরে রাখতে চান। তাই স্টান্টের সহযোগিতা নিতে খুব একটা রাজি নন। আর সাহসিকতার সেই নমুনা পিউ দেখিয়েছেন ‘থান্ডারবোল্টস’ সিনেমায়।

২৯ বছর বয়সী পিউ মার্ভেলের এই সিনেমায় মালয়েশিয়ার কুয়ালালাপুরের পৃথিবীর দ্বিতীয় উঁচু ভবন ‘মার্দেকা ১১৮’ এর ছাদ থেকে নিচে থেকে লাফ দিয়েছেন। যে ভবনের উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। এই লাফের পর ব্রিটিশ এই অভিনেত্রীর হাড়গোড় ভাঙেনি, কেবল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগেছিল বলে জানিয়েছেন পিউ।

‘থান্ডারবোল্টস’ সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে। যেখানে পিউয়ের লাফ দেওয়ার দৃশ্যের ঝলকও আছে। এক সাক্ষাৎকারে পিউ বলেছেন, লাফ দেওয়ার পর তিনি ৩ ঘণ্টা ঘুমিয়েছিলেন। কারণ তার মাথাটা ‘ভার ভার’ লাগছিল। পিউ বলেছেন প্রচণ্ড ঝুঁকির এই স্টান্টটি করার অনুমতি তিনি সহজে পানানি। কারণ সিনেমার টিম পিউয়ের এই প্রস্তাবে শুরুতে কোনোভাবেই রাজি হয়নি।

পিউ বলেন, “তারা চেয়েছিলেন ‘ডাবল বডি’ ব্যবহার করতে। আমি স্টান্টের সাহায্য নিতে চাইনি। দৃশ্যটি নিজে করতে কেভিন ফাইগিকে (মার্ভেল প্রেসিডেন্ট) একের পর এক মেইল করেছি। আমার যুক্তি ছিল নারীরা যদি এমন লাফ দিয়ে গিনেস বুকে নাম তুলতে পারে তাহলে আমি কেন সিনেমায় নিজের দৃশ্যের কাজ নিজে করব না। এক সময় তারা বিরক্ত হয়ে বলেছিলেন, ঠিক আছে তুমি যদি উঁচু ভবন থেকে নিচে লাফ দিতেই চাও, আমরা এমন একটা ভবন খুঁজে বের করব।”

উচ্চতা নিয়ে কোনো সমস্যা ছিল না জানিয়ে পিউ বলেছেন তিনি নিজের মানসিক প্রস্তুতি নিয়ে ভেবেছেন। ‘থান্ডারবোল্টস’ মুক্তি পাবে আগামী ২ মে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মিশন ইম্পসিলব: ঘোস্ট প্রোটোকল’ সিনেমায় তারকা অভিনেতা টম ক্রুজ দুবাইয়ের বুর্জ খলিফার উপরে উঠে স্টান্ট করেছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া