সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 121 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। আমরা মাঠে নেমেছি এই দফাগুলো বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিররণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পৌর এলাকার বাজার, প্রধান প্রধান সড়ক, অফিসপাড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়। আজ ২ নভেম্বর রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মেহেদী হাসান পলাশ। কর্মসূচিতে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
লিফলেট বিতরণ কার্যক্রমের সময় মেহেদী হাসান পলাশ বলেন, আমাদের বাঞ্ছারামপুর উপজেলা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা-সব দিক দিয়েই অনেক কাজ করতে হবে। আমরা একটা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সর্বস্তরের মানুষের নাগরিক অধিকার রক্ষা হবে। সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সারা দেশে কাজ করছে।
তিনি আরো বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা হচ্ছে সেই পরিবর্তনের প্রতিশ্রুতি-যেখানে থাকবে সুশাসন, জবাবদিহিতা ও জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন।
লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন উপজেলা জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, পৌর বিএনপির সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুস্তম আলী, বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম, মহিলা দলের তানিয়া আক্তার রুমা, বিউটি আক্তার, মিলি প্রমুখ।
Posted ১:৩১ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah