সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   173 বার পঠিত

৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস

১৯৭১ সালের ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ ডিসেম্বর সকালের মধ্যেই বিজয়ের খবর আসে, মুক্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া। এক সপ্তাহের প্রবল যুদ্ধ শেষে বিজয়ের খবরে উল্লাসে ফেটে পড়ে বীর বাঙালি। স্থানীয় ডাকঘরের সামনে পতাকা উত্তোলন করা হয়। আখাউড়ার বিজয় পূর্বাঞ্চলীয় যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়।

আজ ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। পূর্বাঞ্চলীয় প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই আখাউড়ায়ই শায়িত আছেন শহীদ সিপাহি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের সাক্ষী হয়ে আছে একাধিক গণকবর।

তবে নো-ম্যানস ল্যান্ডে থাকা গণকবর আজও সংরক্ষিত হয়নি
এদিকে দিবসটি পালনে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আখাউড়া পৌর মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বালন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। আজ ৬ ডিসেম্বর শনিবারের কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, ডাকঘরের সামনে পতাকা উত্তোলন ও আলোচনাসভা।

Facebook Comments Box

Posted ৩:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া