রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ক্লাস চলাকালে বজ্রপাত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   222 বার পঠিত

বাঞ্ছারামপুরে ক্লাস চলাকালে বজ্রপাত

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে বজ্রপাতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থী-শিক্ষকসহ ১৫ জন। ৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পূর্বহাটি গ্রামে একুশে একাডেমি কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– শিক্ষক মাকসুদা বেগম, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল আদিব, সুমাইয়া, স্বর্ণালী, অর্জুন, অপূর্ব, অশমী; চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবির, আফসার ও পরিচ্ছন্নতাকর্মী ডলি দেবনাথ। তাদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি একুশে একাডেমি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শিফটের ক্লাস চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে স্কুলের পূর্ব পাশে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কিত এবং অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ৯ শিক্ষার্থী ও একজন পরিচ্ছন্নতাকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিদ্যালয়ের দ্বিতীয় শিফটে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান চলছিল।

একুশে একাডেমির পরিচালক শফিকুল ইসলাম জানান, দুপুর পৌনে ১২টার দিকে স্কুলের পূর্ব পাশে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কিত এবং ভয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে মাহমুদ ও সুমাইয়ার দুই হাতে সমস্যা হয়েছে। তারা হাত নাড়তে পারছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ জানান, একটি কিন্ডারগার্টেনের পাশে বজ্রপাতের ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া