সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 257 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ আগস্ট বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব আওলাদ মোল্লার নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে সমাবেশে রূপ নেয়।
বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা বশির আপেল।
এ সময় আপেল বলেন, সবাই বিভেদ ভুলে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে যেন জয়যুক্ত করতে পারি সেদিকে সবাই খেয়াল রাখবেন। সবাই জনগণের কাছে যাবেন। ধানের শীষে ভোট দিলে বাংলাদেশের জনগণের উন্নয়ন হবে বলে মন্তব্য করেন তিনি।
বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লার সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সুসংগঠিত। লড়াই সংগ্রামে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের সবার আগে সব সময় ঐক্যবদ্ধ থেকে অগ্রণী ভূমিকা পালন করে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই দলটির মূল লক্ষ্যই বলে মন্তব্য করেন বক্তারা।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরল ইসলাম সাজ্জাদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসা হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হায়দার, যুবদল নেতা গিয়াস উদ্দিন, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৪:২১ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah