রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   278 বার পঠিত

বাঞ্ছারামপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে চর মরিচাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ইউনিয়নের শান্তিপুর গ্রামের আনাথ মিয়ার মেয়ে চাঁদনি (৯) ও চরমরিচাকান্দি গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিঝুম (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে দুই শিশু পুকুর পাড়ে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেন। দ্রুত বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর ৫০ শয্যা সরকারি হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুর দুটির মৃত্যু হয়। আমাদের কিছুই করার ছিল না।

Facebook Comments Box

Posted ১:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া