রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে এ স্থলবন্দর দিয়ে।

তবে বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও কাস্টমসের দপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর সিআন্ডএফ ব্যবসায়ী মো. রাজীব ভূঁইয়া ও আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারক মিয়া জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরের ব্যবসায়ীরা আগেই চিঠি দিয়ে জানিয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া নিশ্চিত করেছেন।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আব্দুস সাত্তার জানান, আখাউড়া স্থলবন্দরে সকাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও এ পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:০১ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া