রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২শ’ কেজি ইলিশ ভারতে গেলো

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২শ’ কেজি ইলিশ ভারতে গেলো

দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ১২শ’ কেজি ইলিশ মাছ রফতানি হয়েছে ভারতে। আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে প্রথম চালানে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছবোঝাই দু’টি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

মোহাতাব অ্যান্ড সন্স নামে যশোরের বেনাপোলের একটি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার দরে মাছগুলো রফতানি করে। আর মাছের আমদানিকারক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস। মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন।

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক মিয়া জানান, তিন প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯০ টন ইলিশ রফতানির অনুমোদন পাওয়া গেছে। প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ মাছ রফতানি করা হয়েছে। দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত ভারতে ইলিশ মাছ রফতানি হবে। তবে বাজারে ইলিশের সংকটের কারণে অনুমোদনের সমপরিমাণ মাছ রফতানি করা যাবে না।

উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে দেশের স্থলবন্দরগুলো দিয়ে নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ রফতানির অনুমোদন দেয় সরকার।

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া