সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 238 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আলোচনা, দোয়া ও কেক কেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন পালন করা হয়েছে। ২৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় পৌর ও উপজেলা যুবদলের কিছু নেতাকর্মীর উদ্যোগে শহরের খড়মপুর মাজার শরীফ রেস্টহাউজের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ইলিয়াছ খান খাদেম, নুরুল আমিন খাদেম, আল আমিন ভূঁইয়া, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, ফোরকান আহমেদ, মামুন আহমেদ, আব্দুস সামাদ, সাদ্দাম মোল্লা, ইব্রাহিম মিয়া, মারুফ মিয়া, রুবেল মিয়া, মাজার কমিটির সদস্য রাজিব খাদেম, সুমন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কেক কাটার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা মামুন আহমেদ জানান, কসবা-আখাউড়ার সাবেক এমপি মুশফিকুর রহমানের পক্ষে এবং জেলা বিএনপির সদস্য মো. বিল্লাল খন্দকারের পরামর্শে জাইমা রহমানের জন্মদিন পালন করা হয়েছে।
Posted ৩:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah