সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 219 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে নদী দখল করে গড়ে তোলা মাছের ঘের উচ্ছেদ করেছে প্রশাসন। আজ ২ নভেম্বর রবিবার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কালাইনগর গ্রামের তিতাস নদীতে অভিযান চালিয়ে সেখানকার অবৈধ ঘের উচ্ছেদ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গ্রামের তিতাস নদীতে অভিযান চালায় প্রশাসন। এসময় নদী দখল করে গড়ে তোলা স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা জসিমের অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
Posted ১:২৬ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah