অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 170 বার পঠিত
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা এ আয়োজনে অংশ নেন।
দোয়া ও মিলাদ মাহফিলের বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, বেগম জিয়া সুস্থ হলেই আগামী নির্বাচনের গতিপথ আরো সুদৃঢ় হবে। তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ছাড়া এদেশে প্রকৃত গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। তাই আমরা সবাই প্রাণভরে তার জন্য দোয়া করছি, মহান আল্লাহ তা’আলা যেন তাকে সুস্থতা দান করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ-সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah