সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   189 বার পঠিত

বাঞ্ছারামপুরে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর ইউপি সদস্য মুছা সরকারের হত্যাকাণ্ডের প্রধান আসামি সায়েমকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়। আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামাল খান।

মডেল থানা ও গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য মতে, সাবেক ইউপি সদস্য মুছা মিয়াকে ছুরি দিয়ে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্ত সায়েম। এসময় তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত ছোড়াটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিকালে ইউপি সদস্য মুছা মিয়ার গলাকাটা অবস্থায় বিলের পাড়ে পড়ে থাকা অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে নিহতের পরিবার সায়েমকে প্রধান আসামি করে ৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে।

এ নিয়ে গত ২ নভেম্বর মঙ্গলবার এলাকাবাসী মুছা মিয়ার হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে। প্রধান আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box

Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া