সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

আখাউড়ায় বিএনপির আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

আখাউড়ায় বিএনপির আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষ থেকে আজ ২৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি লাল বাজার, রাধানগর, সড়ক বাজার প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চের সামনে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

আনন্দ মিছিল থেকে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

এসময় আরো বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, শওকত হোসেন খান সোহাগ, বিএনপি নেতা কাজী শরীফ খাদেম, জালাল উদ্দিন, বিএনপি নেতা কাইয়ুম খান খাদেম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, প্রবাসী বিএনপি নেতা সুমন খান, সাবেক ছাত্রনেতা মোবাশ্বের আহমেদ, মামুন আহমেদ, আসসাদিক ভূইয়া গালিব প্রমুখ উপস্থিত উপজেলা।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে কাটিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন। এতে নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা আনন্দিত। তারেক রহমানের আগমন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া