মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবাই যেহেতু হাঁস চাচ্ছে, তাতে আমারও আপত্তি নেই : রুমিন ফারহানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

সবাই যেহেতু হাঁস চাচ্ছে, তাতে আমারও আপত্তি নেই : রুমিন ফারহানা

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একাধিক বিএনপি মনোনয়নপ্রত্যাশী থাকলেও জোট সমঝোতার অংশ হিসেবে আসনটি বিএনপি ছেড়ে দেয় তাদের মিত্র দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে। ওই আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

তাই অত্র আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ইতোমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাংলাদেশ প্রতিদিনকে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে এসেছি মানুষের ভালোবাসা ও সমর্থনের শক্তিতে। এলাকার মানুষ যেটা চায়, সেটাকেই আমি গুরুত্ব দেই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। প্রতীক হিসেবে কোনো পছন্দ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এলাকার মানুষ যেহেতু হাঁস চাচ্ছে, এতে আমার কোনো আপত্তি নেই।

তিনি আরো বলেন, আমি শুধু রাজনীতিবিদ নই, একজন সাধারণ মানুষও। গ্রামে হাঁস-মুরগি পালন করি, সহজ জীবনযাপন করি। মানুষের সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির বাইরেও আত্মিক।

জানা গেছে, আগামীকাল ২৯ ডিসেম্বর সোমবার ব্যারিস্টার রুমিন ফারহানা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট অফিসে মনোনয়নপত্র জমা দেবেন।

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া