সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে আখাউড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে আখাউড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোননয়নপ্রাপ্ত মুশফিকুর রহমানের পক্ষে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আখাউড়া পৌরশহরের সড়ক বাজার অস্থায়ী কার্যালরেয় আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।

বিএনপি সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে অস্থায়ী কার্যালয়ে মাদরাসার হাফেজে কোরআন ছাত্ররা কোরআন তেলাওয়াত শুরু করেন। পরে কোরআন খতম শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উলামা দল নেতা হাফেজ মাও. মো. রাসেল মোল্লা।

দোয়া মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, শওকত হোসেন খান সোহাগ, বিএনপি নেতা জালাল উদ্দিন, ইয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন, যুবদল নেতা শেখ আমজাদ হোসেন বাবু, ওলামা দল নেতা কাজী আবুল হাসান, পৌর জিয়া সাইবার ফোর্সের আহবায় মো. জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা গালিব প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া