শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন : বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   208 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন : বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আজ যাচাই–বাছাই শেষে তার মনোনয়নের বৈধতা নিশ্চিত করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর আলহাজ্ব মুশফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং কসবা-আখাউড়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইলিয়াস বলেন, মনোনয়ন বৈধ হওয়ায় আমরা মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।

কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ আলী বলেন, কসবা ও আখাউড়ার জনগণ মুশফিকুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ।

এদিকে কসবা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কসবা–আখাউড়ার জনগণ মুশফিকুর রহমানকে বিজয়ী করবে বলে আমরা আশাবাদী।

মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আজ যাচাই–বাছাই শেষে তার মনোনয়নের বৈধতা নিশ্চিত করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর আলহাজ্ব মুশফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং কসবা–আখাউড়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইলিয়াস বলেন, মনোনয়ন বৈধ হওয়ায় আমরা মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।

কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ আলী বলেন, কসবা ও আখাউড়ার জনগণ মুশফিকুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ।

কসবা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কসবা–আখাউড়ার জনগণ মুশফিকুর রহমানকে বিজয়ী করবে বলে আমরা আশাবাদী।

মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।

Facebook Comments Box

Posted ৩:৫৭ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(490 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া