সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরেই আখাউড়া স্থলবন্দরের কাজ শেষ হবে: আকমল হোসেন আজাদ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   150 বার পঠিত

চলতি বছরেই আখাউড়া স্থলবন্দরের কাজ শেষ হবে: আকমল হোসেন আজাদ

চলতি বছরেই ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এম. এ. আকমল হোসেন আজাদ। আজ ১৮ জানুয়ারি রবিবার বিকালে বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

আকমল হোসেন আজাদ বলেন, অবকাঠামো বাড়ালেই যে বন্দরের আমদানি-রপ্তানি বাড়বে, বিষয়টি এমন নয়। এখানে প্রতিবেশী দেশ এবং সরকারের নীতির বিষয়ও রয়েছে। তবে বন্দরের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ চলছে। সেই সক্ষমতা বৃদ্ধির জন্য বিপুল পরিমাণ জায়গায় অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে।

তিনি আরো বলেন, অসমাপ্ত কাজগুলো আবারও শুরু করার চেষ্টা করছি। চলতি বছরেই উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদারসহ সবার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এসময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজীব নাজির ও সহকারী পরিচালক মেহেদী হাসান এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে স্থলবন্দরের সম্মেলন কক্ষে বন্দরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন পরিকল্পনা কমিশনের সদস্য এম. এ. আকমল হোসেন আজাদ।

Facebook Comments Box

Posted ৩:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া