সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 126 বার পঠিত
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন। আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার সরিষারচরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ইসমাইলের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি।
একই দিন দুপুরে উপজেলার মওলাগঞ্জ বাজারে এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সমাবেশে তিনি বলেন, ‘আমরা বহু ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্টদের কাছ থেকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেয়েছি। বাংলার বুকে তথা বাঞ্ছারামপুরে জনগণ আর চাঁদাবাজ, লুটেরা, দুর্নীতিবাজদের দেখতে চায় না। আমরা ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ দেখতে চাই।’
বাঞ্ছারামপুর উপজেলা আমির কাজী মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি শামীম নূর ইসলামের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক নকিবুল হুদা, নবীনগর উপজেলা আমির মোখলেছুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সহ-সভাপতি মাওলানা সারোয়ার আলমসহ প্রমুখ।
Posted ৫:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah