রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর সার্ভেয়ার সমিতির ২৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   152 বার পঠিত

বাঞ্ছারামপুর সার্ভেয়ার সমিতির ২৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির ২৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এ. কে. এম. আব্বাসকে সভাপতি এবং মো. নুরুল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়। আজ ২৮ জানুয়ারি বুধবার দিনব্যাপী আয়োজিত সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলার সোবানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতি। সম্মেলনে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সভাপতি এ. কে. এম. আব্বাস।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জাকির আমিন, এমদাদুল হক, ইদ্রিস আমিন ও মো. শাহজাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া ও মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক. মো. আদেল হোসাইন, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, হুমায়ন কবির, মো. শরিফুল ইসলাম (গাজী), মো. রাজীব মিয়া ও নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. রাকিব, দপ্তর সম্পাদক মো. সুজন, সহ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম তিরাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক মো. মোস্তফা মিয়া, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. বদিউজ্জামান, সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ (বাঞ্ছারামপুর), আইন সম্পাদক নুর মোহাম্মদ, ধর্ম সম্পাদক আব্দুল হাই (গাজী), সহ-ধর্ম সম্পাদক মুফতি মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাজিয়া বেবী বিনতে বাছেদ।

বক্তারা বলেন, নবগঠিত এ কমিটি উপজেলার আমিনদের পেশাগত অধিকার সংরক্ষণ, সমস্যা সমাধান এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ১১:১২ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া