সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 168 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনিত প্রার্থী মুশফিকুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলে আসছেন এবং আমরা সবাই জানি একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা হলো নির্বাচন যাতে না হয়। নির্বাচন যাতে সুষ্ঠু না হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি যাতে কম হয়। আমরা ষড়যন্ত্রে পা দিতে চাই না। ১৫ বছর পর একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। জনগণ অত্যন্ত উৎসাহ পাচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য। আমি জনগণকে অনুরোধ করছি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। তাহলেই ষড়ন্ত্র নস্যাত হয়ে যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ৩১ জানুয়ারি শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে যুব সমাবেশের প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আখাউড়া রেলওয়ে ষ্টেশনে চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরআগে প্রধান অতিথির বক্তৃতায় মুশফিকুর রহমান নেতাকর্মীদেরকে সতর্ক করে দিয়ে বলেন, আমরা যদি গুণগত পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের অবস্থা আওয়ামীলীগের চেয়েও খারাপ হবে। তিনি ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে জনগণের প্রতি অনুরোধ জানান।
আখাউড়া উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জেলা সেক্রেটারি মাওলানা কাজী ইয়াকুব আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাবেক সভাপতি শামীম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. তাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মির্জা মারুফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসসাদিক ভূইয়া গালিব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা মোবাশ্বির আহসান, মামুন আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাসির উদ্দিন হাজারি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, বিএনপি সহ সভাপতি বাহার মিয়া, আবুল ফারুক বকুল, ইয়ার হোসেন শামীম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সোহাগ খান, মো. মন্তাজ মিয়া, জিয়াউল হাসান সানি, পৌর যুবদলের আহবায়ক নূর আহমেদ জাবেদ, যুবদল নেতা ফোরকান ভূইয়া, জাহাঙ্গীর আলম, মাহবুব খান, সানি ভূইয়া, ভূইয়া মাসুদ প্রমুখ।
Posted ৫:২৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah