সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 136 বার পঠিত
ঢাকা- সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪০) নিহত হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার খড়মপুর ব্রিজের পর এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন ঢাকা যাওয়ার পথে খড়মপুর ব্রিজ অতিক্রম করার সময় অজ্ঞাত এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah