শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   88 বার পঠিত

নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই জেরে বুধবার সকালে নূরধন মিয়ার সমর্থকরা শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজনকে সঙ্গে নিয়ে আরস মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে সংঘর্ষ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে দুই গোষ্ঠীর লোকজন অংশ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া