মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   173 বার পঠিত

নাসিরনগরে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য এম.এ.হান্নান।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম.বশির উদ্দিন তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫৮৫ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ. হান্নান এমপি বলেন, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তুলবে।

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া