মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘীতে বিলীন সড়ক, দীর্ঘ ২২ বছরেও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   128 বার পঠিত

দিঘীতে বিলীন সড়ক, দীর্ঘ ২২ বছরেও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা পূর্বপাড়ায় কাচ্চা দিঘীর পাড়ঘেঁষা একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ২২ বছরেও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

কুন্ডা-কাহেতুরা-ভলাকুট সড়কটি আংশিক পাকা হলেও প্রায় ১২০০ ফুট অংশ এখনো কাঁচা ও বেহাল অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৭০০ ফুট সড়ক ইতোমধ্যে কাচ্চা দিঘীর পানিতে বিলীন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মাওলানা মামুন, সিরাজ মিয়া, মানিক মিয়া, আবু জামাল ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ভুইয়া জানান, গ্রামের আবু সালেক মিয়ার বাড়ির সামনে থেকে মাদরাসা পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তা দিঘীতে বিলীন হয়েছে। ফলে গ্রামবাসীকে চলাচল, লাশ দাফন, এমনকি কৃষিপণ্য ঘরে তুলতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি অনু মিয়া বলেন, সড়কের অন্যান্য অংশ উন্নয়ন হলেও দিঘীর পশ্চিমপাড়ঘেঁষা এই পুরনো অংশটি অবহেলিত রয়ে গেছে। জনস্বার্থে দ্রুত সংস্কার জরুরি।

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেননি।

৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজিজুর রহমান ভুইয়া জানান, প্রায় ২২-২৩ বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান ওমরাও খান সড়কটির উন্নয়ন করেছিলেন। পরে রক্ষণাবেক্ষণের অভাবে এটি ধীরে ধীরে দিঘীতে বিলীন হয়ে যায়। বর্তমানে সড়কটির অস্তিত্ব প্রায় নেই বললেই চলে।

তিনি আরও বলেন, এই সড়কটি সংস্কার করা হলে কাহেতুরা ও আশপাশের এলাকার প্রায় ৫ হাজার কৃষকের দুর্ভোগ অনেকটাই কমবে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ. হান্নানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দীন ভুইয়া বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলে এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া