সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 80 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দুতলায় আয়োজিত এই অনুষ্ঠানের অর্থায়ন করেন গ্রুপের প্রতিষ্ঠাতা মোস্তাক আহমেদ খাদেম টিটু।
প্রায় একশত রোজাদার অংশগ্রহণ করেন, যার মধ্যে স্কাউট, রোভার, কাব সদস্য, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন।
গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি কাজী হান্নান খাদেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম, রেলওয়ে শ্রমিক দলের সভাপতি সোহরাওয়ার্দি শিপন, রেলওয়ে জেলা স্কাউটের সহকারি কমিশনার মো. নিশারুল ইসলাম, সাবেক সম্পাদক আহসান কবির লিটন, কোষাধ্যক্ষ এস. কে. খাদেম সেলিম, খড়মপুর মাজার কমিটির সদস্য কাজী রূপম খাদেম এবং গ্রুপের সম্পাদক মোহাম্মদ হালিম।
এছাড়া উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট মো. নুরনবী, নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (সিআই) মো. জাহাঙ্গীর আলম, স্কাউট লিডার শরাফত আলী সুমন এবং রাসেল চৌধুরী।
বক্তারা অগ্নিবীণা স্কাউটের এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
উল্লেখ্য, অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়।
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah