মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   154 বার পঠিত

আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১০ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা।

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ নান্নু মিয়ার নেতৃত্বে অগ্নিকাণ্ডে কীভাবে বিচলিত না হয়ে আগুন নেভানো যায় তা নিয়ে প্রত্যক্ষ মহড়া প্রদর্শন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, এলজিইডি প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম ও পিআইও অফিসের সহকারী গোলাম মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া