রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিনে ৪৬ জনের অনুপস্থিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   217 বার পঠিত

আখাউড়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিনে ৪৬ জনের অনুপস্থিত

সারাদেশের ন্যায় আখাউড়ায় আজ ২৮ ডিসেম্বর রবিবার ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন অনুপস্থিত ছিল ৪৬ জন। এর মধ্যে ছাত্র ২১ ও ছাত্রী ২৫ জন।

এদিকে, একই দিন মাদ্রাসা বোর্ডের অধীনে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলীম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ছিল ৪৩৯ জন। এর মধ্যে ছাত্র ১৬১, ছাত্রী ২৭৮ জন।

অপরদিকে, এবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির পরীক্ষার্থী ছিল ৬৮ জন। এরমধ্যে অনুপস্থিত ৪ জন। দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ছিল ৬০ জন। অনুপস্থিত ছিল ১০ জন। বেশিরভাগই ছাত্রী।

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিক ভাবে হচ্ছে তাদের প্রস্তুতি কম ছিল এবং আত্মবিশ্বাসের অভাব ছিল তাই পরীক্ষায় অংশ গ্রহণ করেনি।

Facebook Comments Box

Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(543 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া