শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় পরিবেশ দূষণরোধে শোভাযাত্রা, লিফলেট বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   112 বার পঠিত

আখাউড়ায় পরিবেশ দূষণরোধে শোভাযাত্রা, লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পরিবেশ দূষণ রোধে গণজাগরণ শোভাযাত্রা ও ব্যতিক্রমী লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকালে পৌরশহরের দেবগ্রাম আমতলী এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে শহরের রাধানগর চার রাস্তার মোড় থেকে গণজাগরণ শোভাযাত্রা শুরু হয়।

এতে ’৭৩ ব্যাচের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। যাদের বয়স সত্তোর্ধ। কারও কারও চুল-দাঁড়ি সাদা হয়ে গেছে। শোভাযাত্রাটি শহরের রাধানগর, লাল বাজার, সড়ক বাজার প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ দূষনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে-পলিথিনের ব্যবহার বন্ধ করা। খাল-বিল, নদী ও পুকুর দূষন না করা। নির্মল বায়ু এবং তাপমাত্রা কমানোর জন্য গাছ রোপন করা।

এরআগে আজ শনিবার সকালে ৭৩ ব্যাচের শিক্ষার্থী পৌরশহরের দেবগ্রামে মিলন মেলা অনুষ্ঠিত হয়। একে অপরের সাথে কুশল বিনিময় করে শুরু স্মৃতিচারণ ও আনন্দ আড্ডা। সবশেষে প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আনন্দঘন পরিবেশে সারাটি দিন উদযাপন করেন সত্তোর্ধ প্রবীণরা। অনুষ্ঠান শেষে আগামী বছর মিলিত হওয়ার প্রত্যাশা নিয়ে একে অপরের কাছ থেকে বিদায় নেন।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(520 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া