মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিহ্নিত ছিনতাইকারী উদয় গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   326 বার পঠিত

চিহ্নিত ছিনতাইকারী উদয় গ্রেফতার

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদয় মিয়া (৩০) নামে ১৯ মামলার আসামিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, এসআই সুদর্শন কুমার দে সঙ্গীয় ফোর্স নিয়ে আখাউড়া রেলওয়ে থানার অধীন ওয়াশফিট সংলগ্ন ১ নম্বর লাইনে অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী উদয় মিয়াকে গ্রেফতার করেন। তিনি আখাউড়া উপজেলার দ্বিজয়পুর গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি ভোরে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে কুমিল্লার বাঙ্গুরা বাজার এলাকার জসিম উদ্দিনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় সোহান নামে আরেকজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া