শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দিনের রিমান্ডে মমতাজ

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   141 বার পঠিত

ছয় দিনের রিমান্ডে মমতাজ

ফাইল ছবি

মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। আজ ২৭ মে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজিরা শেষে বেলা সাড়ে ১২টার দিকে তাকে রিমান্ডে নেওয়া হয়। এসময় তবে আদালত চত্বরে মমতাজ বেগমের ফাঁসির দাবিতে শ্লোগান দেন জেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এরআগে সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এড়াতে আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। মমতাজ বেগমকে বহনকারী প্রিজনভ্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ জনতা।

মানিকগঞ্জ আদালত পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। হাজিরা শেষে সিংগাইরে তাকে চার দিনের রিমান্ডে নেয়া হবে ও হরিরামপুরে দুই দিনের রিমান্ডে নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৮:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া