শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ফ্যামিলি কার্ডে দুর্নীতি বা দলীয়করণের সুযোগ নেই

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ফ্যামিলি কার্ডে দুর্নীতি বা দলীয়করণের সুযোগ নেই

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং এটি কোনোভাবেই দলীয়করণ করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ব্রাহ্ম্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাইলট কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮৬টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। কার্ডের মাধ্যমে পরিবারপ্রধান নারীরা আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কার্ড বিতরণে দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের অর্থ সংশ্লিষ্ট নারী প্রধানদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে। ফলে এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং এটি কোনোভাবেই দলীয়করণ করা হয়নি।

তিনি আরও বলেন, সরকার সবার আগে জনগণের কথা ভেবেছে। আর্থিকভাবে সবচেয়ে প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী বাজেট থেকে ধীরে ধীরে এই ফ্যামিলি কার্ডের সুবিধা আরও সম্প্রসারণ করা হবে এবং পর্যায়ক্রমে অধিক সংখ্যক পরিবারকে এর আওতায় আনা হবে।

রাজনৈতিক প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, একটি পক্ষ একজন উপদেষ্টার বক্তব্যকে বিকৃত করে পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। জনগণের স্বার্থভিত্তিক রাজনীতিই দেশের মানুষ সমর্থন করবে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া