সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 99 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি এম এ আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ আকাশ।
এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আশেক এমরান, সাংবাদিক মো. জহিরুল হক, শাহ আলম সিকদার, চাঁন মিয়া সরকার, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ফারুক, রিফাত আবীর, ফয়সাল আহমেদ ও শাহীন আহমেদ শুভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ গাজী আবদুল হাই।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সত্য ও নির্ভুল সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
Posted ৫:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah