মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বাজার ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   134 বার পঠিত

বাঞ্ছারামপুরে বাজার ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজার সংলগ্ন ব্রিজ ও মার্কেট এলাকার সড়কে অবৈধভাবে বসানো ভাসমান দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

১ মার্চ রবিবার এ অভিযানে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া। এ সময় সার্বিক সহযোগিতা করেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে সড়ক ও ব্রিজ এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করা হয়। দীর্ঘদিন ধরে ভাসমান দোকানের কারণে সড়ক সংকুচিত হয়ে জনদুর্ভোগ তৈরি হচ্ছিল বলে জানায় প্রশাসন।

এ সময় ভাসমান দোকান মালিকদের জনস্বার্থ বিবেচনায় বিকল্প ও সুবিধাজনক স্থানে ব্যবসা পরিচালনার জন্য পরামর্শ প্রদান করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া