রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   58 বার পঠিত

বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার উপজেলার বিসমিল্লাহ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম শিবলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্বাস আলী, সমবায় কর্মকর্তা আবদুল আহাদ প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফয়সল আহমেদ খান, সহসভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, অর্থ সম্পাদক আগা শামীম, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সাদ্দাম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সফিকুল ইসলাম, সদস্য মোশাররফ হোসেন, সদস্য সেলিম মিয়া, সদস্য পলাশ মিয়া, সদস্য রিপন সরকার, সদস্য আতিকুর রহমান লিটন, সদস্য আলী আহম্মদ, সদস্য আশিকুর রহমান বাবু, সদস্য রোমন হায়দার, সদস্য মেহেদী হাসান মেহের, সদস্য জয়নাল আবেদীন, সদস্য আরজু হাসান, সদস্য আমির হোসেন, সদস্য মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার-পূর্বে বক্তারা বলেন, সমাজ উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বাঞ্ছারামপুরকে এগিয়ে নিতে সাংবাদিকদের সাহসী ভূমিকা নেওয়া জরুরি। সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতি প্রকাশে সাংবাদিকদের সাহসী পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box

Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া