মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধ মা-বাবার সামনে ব্লেড দিয়ে গলা কেটে যুবকের আত্মহত্যা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   179 বার পঠিত

বৃদ্ধ মা-বাবার সামনে ব্লেড দিয়ে গলা কেটে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বৃদ্ধ মা-বাবার সামনেই ব্লেড দিয়ে নিজের গলা কেটে আমারুল (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার ঘুরঘরিয়া গ্রামের চর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আমারুল উপজেলার ঘুরঘরিয়া গ্রামের চর এলাকার আরফাত মিয়ার ছেলে। অত্যন্ত দরিদ্র পরিবারের তিন বোনের একমাত্র ভাই ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আমারুল নিজ মা-বাবার সামনেই ব্লেড দিয়ে নিজের গলা কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃদ্ধ মা-বাবা তাকে রক্ষা করার চেষ্টা করলেও শারীরিক অসামর্থ্যের কারণে ব্যর্থ হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রাত ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বোন বকুল জানান, আমারুল তাদের একমাত্র ভাই ছিলেন এবং বাবার সঙ্গে কৃষিকাজ করতেন। কয়েকদিন আগে তিনি একটি রিহ্যাব সেন্টার থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে অস্থির ছিলেন।

তিনি আরও জানান, আমারুল মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা পরিবার নিশ্চিতভাবে বলতে পারছে না।

ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলা কাটার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া