সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 78 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মার্চ রবিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, প্রশাসন, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একটি টেকসই ও সমৃদ্ধ সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা কিউ এ মিল্লাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, সমবায় কর্মকর্তা অলি আহাদ, সরকারি কলেজের প্রভাষক সুলতানা মরিয়মসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah