শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতা ফাউন্ডেশনের ব্যতিক্রমী ঈদ উদ্যোগ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত

মানবতা ফাউন্ডেশনের ব্যতিক্রমী ঈদ উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ‘গ্রহীতা দাতার কাছে নয়, দাতা যাবে গ্রহীতার ঘরে’ প্রতিপাদ্যে মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও ঈদ উপহার সামগ্রী বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিকুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম তরুণদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে এবং সমাজে সহমর্মিতার চর্চা বাড়াবে। তিনি ভবিষ্যতেও এমন উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া, অধ্যক্ষ মো. রুহুল আমীন, মো. মোশাররফ হোসেন রিপন, মো. জাহিদুল ইসলাম লিটন, মো. আহসান হাবিব, মো. মমিনুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ও মো. সাকিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান সিয়াম, মো. নাইম, ফয়সাল আহমেদ, মো. আল মারুফ, মো. ফজলে রাব্বি, মো. ফারুল, মো. সারোয়ার হোসেন আলমগীর, মো. আবির, মো. মাহিন, মো. সবুজ, ইমন, রাফি, মোহাম্মদ আলী, যোবায়ের আহমেদসহ আরও অনেক স্বেচ্ছাসেবী।

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া