মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   203 বার পঠিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জানুয়ারি সোমবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের দেবগ্রামের প্রয়াত বিএনপি নেতা খায়রুল বাসারের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আখাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো এর আয়োজন করে।

দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মহিউদ্দিন ছিদ্দিক।

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য খোকন মোল্লার সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মোবাশ্বের আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, ইয়ার হোসেন শামিম, যুবদল নেতা আমজাদ হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রমজান হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, হাফেজ রাসেল মোল্লা, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মামুন আহমেদ প্রমুখ।

এসময় বিএনপি নেতা সোহাগ খান, মহিলা দলের সাবেক সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন জলিল, পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, প্রবাসী বিএনপি নেতা ভূইয়া মাসুদ ও আল আমিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৪১ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া