মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলস্টেশনে অসুস্থ হয়ে ‘মাটি পাগলা’ নামে পরিচিত বৃদ্ধের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   273 বার পঠিত

রেলস্টেশনে অসুস্থ হয়ে ‘মাটি পাগলা’ নামে পরিচিত বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলস্টেশনে অসুস্থ হয়ে ‘মাটি পাগলা’ নামে পরিচিত এক ভবঘুরে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া রেলস্টেশনের উত্তর পাশের আউটার ওয়াশফিড এলাকায় (রেলওয়ে কিমি নং ২০১/৩-৫ এর মধ্যবর্তী স্থানে) তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠায়। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাই-বাছাই করলেও এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, মৃত বৃদ্ধকে স্থানীয়রা ‘মাটি পাগলা’ নামে চিনতেন। তবে তার কোনো স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি। তিনি আখাউড়া রেলস্টেশনসহ বিভিন্ন স্টেশনে ভবঘুরে হিসেবে ভাসমান জীবনযাপন করতেন। এখন পর্যন্ত তার কোনো নিকট আত্মীয়-স্বজনের সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে পরিবারের কেউ যোগাযোগ না করলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হবে।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(583 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া